২০ মে ২০১৩ - ১৯:৩২
বাহরাইনের বিপ্লবী নেতার মুক্তি লাভ + ছবি

‘আইন ভঙ্গ’, ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’, ‘বিজাতীয়দের সাথে যোগাযোগে’র অভিযোগে বাহরাইনের স্বৈরাচারী সরকার কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বাহরাইনের গণবিপ্লবের এক নেতা আজ মুক্তি পেয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের গণবিপ্লবের অন্যতম নেতা ‘আব্দুল ওহাব হুসাইন’ ২০১১ সালের ১৪ই ফেব্রুয়ারী ফজরের নামায পড়ে বিক্ষোভকারীদের প্রথম কাঁতারে এসে উপস্থিত হন। এ সময় তিনি সংশোধনের জন্য বিক্ষোভ করতে যুবকদেরকে উত্সাহিত করতে থাকেন। তাকে গ্রেপ্তারের পর স্বৈরাচারী সরকার কর্তৃক গঠিত আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আজ সোমবার -২০শে মে- তাকে মুক্তি দেয়া হয়েছে।

বাহরাইনের এ নেতা কিছুদিন পূর্বে তার মায়ের জানাযায় অংশগ্রহণের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছিলেন। ঐ সময় বাহরাইনের শিয়ারা তাকে ব্যাপকভাবে সমর্থন জানায়।

কুয়েত বিশ্ববিদ্যালয় হতে দর্শন ও সমাজ পরিচিতি বিভাগে তিনি বি. এ. পাশ করেন। তাকে ‘আইন ভঙ্গ’, ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ ও ‘বিজাতীয়দের সাথে যোগাযোগে’র অভিযোগে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল বাহরাইনের স্বৈরাচারী সরকারের আদালত।

‘আব্দুল ওহাব হুসাইন’ (৫৮) সম্পর্কে বলা হয়েছে যে, কারাগারে থাকা অবস্থায় বাহরাইনের সরকারী এক কর্মকর্তা তার সাথে সাক্ষাত করে বাহরাইনের বাদশা ও প্রধানমন্ত্রীর বরাবর ক্ষমা প্রার্থনার জন্য তাকে বলেন। যাতে ‘আয়াতুল কিরমিযী’র ন্যায় তার ভিডিও গ্রহণ করে তা প্রচার করা যায়। কিন্তু তিনি জবাবে বলেছিলেন : ...ক্ষমা চাওয়ার বিষয়টি অসম্ভব, বরং তাদের ক্ষমা চাওয়া উচিত যারা জাতির বিরুদ্ধে অন্যায়-অত্যাচার করেছে।